• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

দীপিকা না থাকায় ‘কল্কি ২’-এ সুমতি চরিত্রের কী হবে?

বিনোদন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলে থাকছেন না দীপিকা পাড়ুকোন। অথচ প্রথম সিনেমায় তার অভিনীত সুমতি চরিত্রটি ছিল গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ফলে দীপিকা না থাকলে চরিত্রটির কী হবে, সেটি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। চরিত্রটি কি গল্প থেকে বাদ দেওয়া হবে, নাকি অন্য কোনোভাবে কাহিনিতে রাখা হবে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েল নিয়ে কথা বলেছেন পরিচালক নাগ আশ্বিন। তিনি জানিয়েছেন, দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন সংযোজন থাকছে না। নাগ আশ্বিন বলেন, ‘এবার নতুন কোনো সংযোজন নেই। আমরা যে গল্পটা শুরু করেছিলাম, সেটাই এগিয়ে নিয়ে যাচ্ছি। আর গল্পে এরই মধ্যে এত চরিত্র রয়েছে।’

পরিচালকের এই বক্তব্যের পরই দীপিকার চরিত্র নিয়ে কৌতূহল আরও বেড়েছে। প্রথম পর্বে সুমতি চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা। তাকে ঘিরেই গল্পের গুরুত্বপূর্ণ একটি অংশ এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয় পর্বের শুটিং শুরুর আগেই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সিক্যুয়েলে থাকছেন না এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, দীপিকা ‘কল্কি ২৮৯৮ এডি’র আসন্ন সিক্যুয়েলের অংশ হচ্ছেন না। প্রথম সিনেমা তৈরির দীর্ঘ যাত্রার পরও বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানানো হয়। একই সঙ্গে অভিনেত্রীর ভবিষ্যৎ কাজের জন্য শুভেচ্ছাও জানানো হয়েছিল।

দীপিকার সিক্যুয়েলে না থাকার কারণ নিয়ে অবশ্য বিভিন্ন সময়ে নানা খবর প্রকাশ্যে এসেছে। কাজের সময় ও পারিশ্রমিক নিয়ে মতবিরোধের কারণে এই সিদ্ধান্ত হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছিল। আবার এমন খবরও ছিল, দ্বিতীয় পর্বে দীপিকার চরিত্রের পরিসর ছোট হয়ে যাওয়ায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তবে এসব কারণের কোনোটিই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এখন পর্যন্ত দীপিকার জায়গায় অন্য কোনো অভিনেত্রীকে নেওয়ার বিষয়েও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে সুমতি চরিত্রটি গল্প থেকে বাদ পড়বে কি না, সেটি এখনো অনিশ্চিত। প্রথম সিনেমায় চরিত্রটির গুরুত্ব বিবেচনায় দর্শকদের মধ্যে এ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

এদিকে একই সাক্ষাৎকারে ‘কল্কি ২৮৯৮ এডি’র শুটিং নিয়েও তথ্য দিয়েছেন নাগ আশ্বিন। তিনি জানান, কমল হাসান ও অমিতাভ বচ্চনের বেশ কিছু আলাদা দৃশ্য চলতি বছরের শুরুতেই শুট করা হয়েছে। ফেব্রুয়ারিতে দুই অভিনেতা একসঙ্গেও শুটিং করেছেন।

তবে প্রভাসের ব্যস্ততার কারণে ছবির পূর্ণাঙ্গ শুটিং শুরু করতে কিছুটা দেরি হয়েছে। অন্য সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকায় প্রভাসের সময় পাওয়া যাচ্ছিল না। এখন সেই সমস্যা মিটেছে বলে জানিয়েছেন পরিচালক।

নাগ আশ্বিন বলেন, ‘আমরা অক্টোবরের মাঝামাঝি থেকে নিয়মিত শুটিং শুরু করব। এখন সমস্ত শিল্পীর সময় পাওয়া গিয়েছে। আশা করছি, আগামী বছরের মাঝামাঝি পুরো শুটিং শেষ করে পোস্ট-প্রোডাকশনে চলে যেতে পারব।’

‘কল্কি ২৮৯৮ এডি’ ২০২৮ সালে মুক্তি পাবে কি না জানতে চাইলে পরিচালক বলেন, ‘মনে হচ্ছে ২০২৮-ই হবে, নিশ্চিতভাবেই।’

আরও পড়ুন

স্টুডিও ভাঙচুরের পর লাইভে যা বললেন সালমান মুক্তাদির

অক্টোবরে দেখতে পারেন যে ১২ সিনেমা

২০২৪ সালে মুক্তি পেয়েছিল ‘কল্কি ২৮৯৮ এডি’। প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও কমল হাসান অভিনীত সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ১১০০ কোটিরও বেশি রুপি আয় করে। সিক্যুয়েলে দীপিকার অনুপস্থিতিতে সুমতি চরিত্রটি কীভাবে গল্পে রাখা হবে, সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়।

এমএম/

  • দিপীকা পাডুকোন
  • কল্কি ২
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X